গৃহবধূকে হত্যার অভিযোগে শাশুড়ি-ভাসুর আটক
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে শাশুড়ি ও ভাসুরকে আটক করেছে পুলিশ।
নিহত রিপা খাতুন (২৫) উপজেলার নওগা ইউনিয়নের সাকই গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী এবং নীলফামারীর আব্দুর রহমানের মেয়ে।
“ঘটনায় জড়িত সন্দেহে নিহতের শাশুড়ি মনোয়ারা বেগম (৫৫) ও ভাসুর জেলহক খানকে আটক করা হয়েছে।”
রিপার স্বজন ও স্থানীয়দের উদ্ধৃত করে এসআই মনিরুজ্জামান বলেন, প্রায় তিন বছর আগে মনিরুলের সঙ্গে রিপার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রিপার ওপর নির্যাতন চালিয়ে আসছিল।
“পরিবার ও স্থানীয়রা বলছে, বুধবার বিকালে স্বামীর বাড়ির লোকজন রিপাকে শ্বাসরোধে হত্যা করে। এরপর মুখে বিষ ঢেলে ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে।”
রিপার এক বছরের একটি শিশু সন্তান রয়েছে। স্বামী মনিরুল ইসলাম ঘটনার পর থেকেই পলাতক।
