২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

মাগুরা সদরে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। 

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 11:47 AM

Updated : 25 Apr 2022, 04:57 PM

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে কছুন্দি এলাকায় এ দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

মাগুরা হাইওয়ে পুলিশের এসআই ওজিয়ার রহমান জানান, হতাহতরা সবাই ঢাকা থেকে খুলনাগামী আনন্দ পরিবহন বাসের যাত্রী। নিহতের নাম মুক্তার হোসেন (৩৫)।

দুর্ঘটনায় আহত ১০ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরো ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে দুটি যানেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান মুক্তার হোসেন।

দুর্ঘটনার পর ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশের উদ্ধারকারী দল এলাকাবাসীর সহযোগিতায় বাস ও ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে নিলে ঘণ্টাখানেক পর চলাচল স্বাভাবিক হয়।

দুই গাড়ির চালকই পলাতক বলে এসআই রহমান জানান।