২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল টাকাসহ আটক ১

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় তিন লক্ষাধিক টাকার জাল নোটসহ এক নারীকে আটক করছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 08:11 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় ভোগড়া মধ্যপাড়া থেকে আটক ওই নারীকে (নাম প্রকাশ করা হলো না) আটক করা হয়।

তিনি ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা, গাজীপুরে একটি বাড়িতে ভাড়া থাকেন।  

ভোগড়া পুলিশ ক্যাম্পের এসআই মোবারক হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে  সন্ধ্যায় ভোগড়া মধ্যপাড়ায় ওই নারীর ভাড়া বাসায় অভিযান চালানো হয়।

এ সময় একটি ট্রাংক থেকে তিন লাখ ২৬ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।