কুমিল্লায় শ্রমিক দল নেতার লাশ উদ্ধার
কুমিল্লার দাউদকান্দিতে শ্রমিক দলের এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
দাউদকান্দি থানার ওসি আবু সালাম মিয়া জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বোয়ালমারী গ্রামের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মোখলেছুর রহমান (৪৫) ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে।বোয়ালমারী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ছিলেন তিনি।
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি মোখলেছুর রহমান। সকালে স্থানীয়রা গ্রামের প্রধান সড়কের পাশে ধান ক্ষেতে তার মৃতদেহ দেখতে পায়। তার মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
মোখলেছুরের বিরুদ্ধে দাউদকান্দি থানায় খুনসহ ছয়টি মামলা আছে বলে জানান তিনি।
