সীতাকুণ্ডে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
জামায়াতের হরতালের মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- অটোরিকশার চালক মো. হারুন (২৮) ও যাত্রী রাশেদা বেগম (৫০)।
আহতদের মধ্যে একজন হলেন- সুলতানা আক্তার (১৫)। বাকি দুজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সার্জেন্ট রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অটোরিকশাটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হলে হতাহতের এই ঘটনা ঘটে।
