ফরিদপুরে সাংবাদিকের বাসায় চুরি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফরিদপুর প্রতিনিধি শেখ মফিজুর রহমান শিপনের বাসায় চুরি হয়েছে।
মঙ্গলবার ভোর রাতে জেলা শহরের দক্ষিণ আলীপুরের বাসায় এ ঘটনা ঘটে বলে শিপন পুলিশকে জানান।
শিপন পুলিশকে জানান, ভোররাতে জানালা ভেঙে দুর্বৃত্তরা বাসায় ঢুকে তার শয়নকক্ষ থেকে দুইটি এটিএম কার্ড ও মানি ব্যাগ এবং পাশের রুমে থাকা একটি ১৩৫ সিসির বাজাজ ডিসকভার মোটরসাইকেল (ফরিদপুর ল- ১১-০৮৩০) নিয়ে যায়।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, এ ঘটনায় কোতোয়ালি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
