টঙ্গীতে বয়লার বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের পর গরম পানি পড়ে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন বয়লার অপারেট আবুল হোসেন (২৫), জেনারেটর অপারেটর শাহাদাত হোসেন (২৫), ইমন আলী (৩০), জাহাঙ্গীর আলম (২২) ও আরিফুল ইসলাম (২০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহতদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ গরম পানির বয়লারে বিস্ফোরণ ঘটলে গরম পানিতে তারা দগ্ধ হন।
আহতদের উদ্ধার করে প্রথমে গুটিয়া আন্তর্জাতিক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
