গাজীপুরে পুকুর থেকে খামার তত্ত্বাবধায়কের লাশ উদ্ধার
গাজীপুরে একটি খামারবাড়ির পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত রফিকুল ইসলাম রফিক (২৬) গাইবান্ধার গোবিন্ধগঞ্জ থানার বিউর গ্রামের জলিল মন্ডলের ছেলে। তিনি পোড়াবাড়ি এলাকার জহিরুল হকের খামারবাড়ির তত্ত্বাবধায়ক ছিলেন।
এসআই শহিদুল ইসলাম বলেন, “রফিকুল খামারবাড়ির তত্ত্বাবধায়কের কাজের পাশাপাশি একটি চায়ের দোকান চালাতেন। রোববার রাত ৮টার দিকে রাতের খাবার খাওয়ার জন্য দোকান থেকে তিনি বের হন। এর পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
সকালে খামারবাড়ির পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ বেলা সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।”
নিহতের মুখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান এসআই শহিদুল।
