২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ব্যাংকে ডাকাতির চেষ্টা, আটক ২

জামালপুর শহরে অগ্রণী ব্যাংকের স্টেশন রোড শাখায় ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর ব্যাংকের দুই নিরাপত্তা প্রহরীকে আটক করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 03:37 PM

Updated : 22 Aug 2022, 08:39 PM

তবে কোনো টাকা বা সম্পদ খোয়া যায়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক একেএম আজহারুল।

জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার জানান, শনিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

"জিজ্ঞাসাবাদের জন্য ওই শাখার দুই নিরাপত্তা প্রহরী নজরুল ইসলাম (৪৫) ও জয়নাল আবেদীন জনিকে (৩০) আটক করা হয়েছে।"

ব্যবস্থাপক একেএম আজহারুল জানান, সোমবার সকালে ব্যাংকের ভল্ট রুমের দরজা খোলা এবং একটি জানালার গ্রিল ভাঙা বলে নিরাপত্তা প্রহরী নজরুল তাকে মোবাইল ফোনে জানান।

পরে তিনি ব্যাংকে গিয়ে ভল্ট রুমের দরজা খোলা, জানালার গ্রিল ও ভল্ট রুমের চাপ দরজা ভাঙা দেখে ঘটনাটি তাৎক্ষণিকভাবে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে জানান।

খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জিজ্ঞাসাবাদের জন্য দুই নিরাপত্তা প্রহরীকে আটক করে।