পিএমও কর্মকর্তার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
নিজের অ্যাসাইনমেন্ট কর্মকর্তা মো. রাকিব হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় কর্মকর্তা রাকিব শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
ফাইল ছবি
প্রধানমন্ত্রী রোববার সকালে গণভবনের অফিসার্স কোয়ার্টারে রাকিব হোসেনের মরদেহ দেখতে যান। তিনি এ সময় রাকিবের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
