২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে বাবাকে হত্যায় ছেলের যাবজ্জীবন

সুনামগঞ্জে বাবাকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2014, 03:52 PM

Updated : 22 Aug 2022, 07:26 PM

দণ্ডপ্রাপ্ত আব্দুল মমিন ছাতক উপজেলার ছনুয়া গ্রামের বাসিন্দা। পারিবারিক কলহের জের ধরে বাবা ইছর আলীকে হত্যার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান বুধবার এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী খায়রুল কবির রোমেন জানান, একই অপরাধে মমিনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। জরিমানা দিতে ব্যর্থ হলে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৬ সালের ১৮ অগাস্ট আব্দুল মমিন পারিবারিক কলহের জের ধরে তার বাবা ইছর আলীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনায় পরদিন নিহতের অপর ছেলে আব্দুল করিম বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা করেন।

দীর্ঘ ১৮ বছর পর এ মামলার রায় দেয়া হলো।