২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাইছড়িতে জেএসএস সমর্থককে হত্যার অভিযোগ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস সন্তু লারমা) এক সমর্থক গুলিতে নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

রাঙামাটি প্রতিনিধি, বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 03:50 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

রোববার সকালে উপজেলার রাবার বাগান এলাকায় সুশীল বিকাশ চাকমা (৩৭) নামের ওই যুবক নিহত হন বলে সংগঠনের পক্ষে দাবি করা হয়।

তবে, পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

জেএসএসের (সন্তু লারমা) কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা জানান, সকাল সোয়া ৭টার দিকে রাবার বাগান এলাকায় আগে থেকে অবস্থান নিয়ে থাকা একদল দুর্বৃত্ত তাদের (জেএসএস) সমর্থক সুশীল বিকাশ চাকমাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। এ ঘটনাস্থলে সুশীলের মৃত্যু হয়। 

তিনি এ ঘটনার জন্য জেএসএ (এমএন লারমা) গ্রুপকে দায়ী করেছেন।

এ ব্যাপারে জেএসএস (এমএন লারমা) গ্রুপের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক  প্রশান্ত চাকমা বলেন, জেএসএসের সন্তু লারমা গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলে এ হত্যাকাণ্ড হয়েছে।

নিজেরাই এ ঘটনা ঘটিয়ে অন্যর উপর দোষ চাপানো হচ্ছে বলে তিনি দাবি করেন। 

এদিকে বাঘাইছড়ি থানার ওসি আজিজুল হক জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনাস্থলে হতাহতের কোনো  আলামত পাওয়া যায়নি।