চট্টগ্রামে আসামির পলায়ন, কনস্টেবল বরখাস্ত
চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি বলেন, দায়িত্বে অবহেলার কারণে ওই কনস্টেবলকে ‘সাসপেন্ড’ করা হয়েছে।
সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরের দিকে শিবিরকর্মী মো. রুবেলকে (৩০) ঢেমশা এলাকা থেকে গ্রেপ্তারের পর ঢেমশা পুলিশ তদন্তে কেন্দ্র রাখা হয়। সেখান থেকে সকাল সাড়ে ১০টার দিকে হাতকড়া খুলে তিনি পালিয়ে যান।
এই পুলিশ কর্মকর্তা জানান, গত ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের দিন সাতকানিয়ার উত্তর ঢেমশা বড়ুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা ও রাতে নলুয়া ইউনিয়নের দক্ষিণ মরফাতলা মরিচ্চা গ্রামে আগুন লাগানোর ঘটনার রুবেলকে গ্রেপ্তার করা হয়েছিল।
