২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটিএম বুথে নিরাপত্তা কর্মীর লাশ

রাজধানীর দারুস সালাম এলাকায় এবি ব্যাংকের এটিএম বুথ থেকে আবু সালেহ হাওলাদার (৫৫) নামে এক নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2014, 04:26 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

দারুস সালাম থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে বুথের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি রফিকুল বলেন, আবু সালেহ সকাল থেকে খালেদ জিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন এটিএম বুথে দায়িত্ব পালন করছিলেন। 

“দুপুরের দিকে হঠাৎ অসুস্থবোধ করলে আশপাশের লোকজন তাকে বুথের ভেতরে নিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।”

আবু সালেহর বাড়ি পটুয়াখালীর বাউফলে।