জাতীয় বিশ্ববিদ্যালয়: স্থগিত অনার্স পরীক্ষা ৯ নভেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের ১ম বর্ষ স্নাতকের (সম্মান) ২২ সেপ্টেম্বরের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ নভেম্বর (রোববার) সকাল ৯টায়।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।
এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
