ইন্ডিপেন্ডেন্ট সম্পাদকের বাবার মৃত্যু
ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্ট সম্পাদক এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী শামসুর রহমানের বাবা মাহবুবুর রহমান মারা গেছেন।
মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
১৯৯২ সালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবসরে যান মাহবুবুর রহমান। দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এই সাবেক সরকারি চাকুরে।
বুধবার নোয়াখালীর চাটখিল উপজেলায় গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়েছে।
