কোটচাঁদপুর রেল স্টেশন থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
ঝিনাইদহের কোটচাঁদপুর রেল স্টেশন থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
সোমবার বিকালে উদ্ধারকৃত এসব অস্ত্রের মধ্যে রয়েছে দুটি নাইন এমএম পিস্তল, একটি রিভলবার ও একটি শাটারগান।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, সোমবার বিকাল ৪টার দিকে কোটচাঁদপুর রেল স্টেশনে অভিযান চালিয়ে যাত্রী ছাউনিতে অভিযান চালিয়ে একটি ব্যাগ তল্লাশি করে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
র্যাব কর্মকর্তা ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোন নাশকতা সৃষ্টির জন্য এসব অস্ত্র ও গুলি ঢাকায় বা অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল।
