লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মৌলভীবাজারে সমন জারি
মৌলভীবাজারে করা এক মামলা আমলে নিয়ে হজ নিয়ে মন্তব্যের কারণে সদ্য অপসারিত মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।
সকালে ধর্ম অবমাননা এবং হজ, হযরত মোহাম্মদ (সা.) ও তাবলীগ জামাত নিয়ে কটূক্তির অভিযোগ করে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করেন অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজির।
