ইন্টারনেটে গৃহবধূর গোসলের ভিডিও: যুবকের কারাদণ্ড
ঢাকার দোহার উপজেলায় গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে এক যুবকের কারাদণ্ড হয়েছে।
রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল করিম ভূইয়ার ভ্রাম্যমান আদালত ওই যুবককে দুই বছরের কারাদণ্ড দেয়।
বিচারক নুরুল করিম ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদুল-ফিতরের আগের দিন দুপুরে ওই গৃহবধূর গোসল করার দৃশ্যবেড়ার ফাঁক দিয়ে মোবাইল ক্যামেরায় ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয় প্রতিবেশী সোহাগ, সাইমুন ও সাইফুল। শুক্রবার ওই গৃহবধূর বাবা থানায় অভিযোগ করেন।
শনিবার রাতে ঢালারপাড় গ্রাম থেকে সাইফুলকে আটক করে রোববার দুপুরে আদালতে হাজির করে পুলিশ।
