যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
যশোরের ঝিকরগাছা উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল ১০টার দিকে উপজেলার নাভারন কুন্দিপুর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
“কমিউটার ট্রেনটি খুলনা থেকে বেনাপোলে যাচ্ছিল।”
লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
