পিস্তলের গুলিতে নারী আহত, এসআই বরখাস্ত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুলিশের এক এসআইয়ের পিস্তলের গুলিতে রূপালি এক নারী গুরুতর আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় উপজেলা শহরের মাস্টারপাড়ায় স্থানীয় পল্লী চিকিৎসক শামীম হোসেনের বাড়িতে এই ঘটনায় আহত রূপালি বেগমকে (২৮) ঢকায় পাঠানো হয়েছে।
জয়পুরহাটের পুলিশ সুপার আবু কালাম জানান, এ ঘটনায় পাঁচবিবি থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
“সেখানে এসআই অহিদুজ্জামানের পূর্বপরিচিত রূপালি বেগম তার কাছ থেকে পিস্তল নিয়ে নাড়াচাড়া করে দেখার সময় অসাবধানতায় একটি গুলি রূপালি বেগমের বুকে লাগে।”
ওসি আবু হেনা বলেন, গুরুতর অবস্থায় রূপালিকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে নেয়া হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে।
নাম প্রকাশ না করে রূপালির মা জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরে রূপালিকে ঢাকায় পাঠানো হয়েছে।
