২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চামড়া নিয়ে বিরোধে হামলা, নিহত ১

ফরিদপুরের সদরপুর উপজেলায় কোরবানির চামড়া কেনা-বেচা নিয়ে হামলায় এক মাদ্রাসা কর্মচারী নিহত হয়েছেন, আহত হন ওই মাদ্রাসার আরো ছয় জন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 09:43 PM

Updated : 25 Apr 2022, 04:47 PM

মঙ্গলবার চরনাছিরপুর ইউনিয়নের মদিনাতুল উলুম কাওমি মাদ্রাসায় এ হামলা হয়।

নিহত দেলোয়ার মোল্লা (৪০) ওই মাদ্রাসার কর্মচারী বলে পুলিশ জানিয়েছে।

আহত আব্দুর রাজ্জাক, নাসির মোল্লা, তোতা মিয়া, হারুন সিকদার, সলেমান সিকদার ও কহিনুর মোল্লাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদরপুর থানার ওসি রামপ্রসাদ ভক্ত জানান, দুপুরে পশুর চামড়া বিক্রয়কে কেন্দ্র করে স্থানীয় দেলোয়ার সিকদারের লোকদের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থী ও কর্মচারীদের কথাকাটাকাটি হয়।

পরে দেলোয়ার সিকদারের লোকজন এসে মাদরাসার শিক্ষার্থীদের উপর আতর্কিক হামলা চালালে মাদ্রাসার ৭ জন গুরুতর আহত হন।

পরে এদরে মধ্যে দেলোয়ার মোল্লার মৃত্যু হয়।  

এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্ততি চলছে বলে তিনি জানান।

মদিনাতুল উলুম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আমির হোসেন জানান, “দেলোয়ার সিকদারের সঙ্গে মাদ্রাসার পশুর চামড়ার দামাদামিতে একমত হয়নি। এ কারণে লোকজন নিয়ে তিনি আমাদের উপর হামলা চালান।”

হামলার বিষয়ে দেলায়ার সিকদার জানান, তার লোকদের উপর মাদ্রাসার লোকজন প্রথম হামলা চালায়, পরে তারা পাল্টা হামলা করেন।