২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক গোলাম ফারুক আর নেই

দৈনিক বণিক বার্তার ব্যবস্থাপনা সম্পাদক গোলাম ফারুক হৃদরোগে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 09:11 AM

Updated : 22 Aug 2022, 07:16 PM

তার ভাই মো. সেলিম জানান, বুকে ব্যাথা উঠলে সোমবার রাতে ফারুককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই রাত ১০টার দিকে মারা যান তিনি।

বণিক বার্তার সহযোগী সম্পাদক এস এ মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল ১০টায় ফারুকের মরদেহ ঢাকা প্রেস ক্লাব প্রাঙ্গনে আনা হবে। সেখানে তার প্রথম জানাজা হবে।

বিকালে মরদেহ ময়মনসিংহে তার গ্রামের বাড়িতে নেয়া হবে। বিকাল ৫টায় ফুলবাড়িয়া ইউনিভার্সিটি কলেজ মাঠে জানাজা শেষে পৌষমাইল গ্রামে তার দাফন হবে।

গোলাম ফারুক ভোরের কাগজ, সমকালের ফিচার এডিটর এবং রেডিও এবিসিতে চিফ প্রডিউসার পদে দায়িত্ব পালন করেছেন। পরে বণিক বার্তায় ব্যবস্থাপনা সম্পাদক পদে যোগ দেন তিনি।

আনন্দ ভুবন নামে একটি সাময়িকীও তিনি সম্পাদনা করেছেন।