চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
বন্দর নগরী চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া মৃতের স্বজনদের উদ্ধৃত করে জানান, সোমবার সকালে গলাচিপা পাড়ার নিজের বাসায় বিদ্যুতের তার খোলার সময় নিলুফা বিদ্যুতায়িত হন।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
