২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে হাট দখলকে কেন্দ্র করে নিহত ১

টাঙ্গাইল সদর উপজেলায় হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামরায় এক ব্যক্তি নিহত হয়েছেন।   

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 08:06 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

নিহত আব্দুল মজিদ মন্ডল (৫৫)কাকুয়া ইউনিয়নের কাকুয়া গ্রামের মৃত ফরিদ মন্ডলের পুত্র।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় কাকুয়া হাটে এই হামলায় আরও দুইজন আহত হয়েছেন, যার মধ্যে কালিকেউটিল গ্রামের নূর নবীর (৩২) অবস্থা গুরুতর বলে পুলিশ জানিয়েছে।

টাঙ্গাইল মডেল থানার সহকারী উপ পরিদর্শক মো. আখতারুজ্জামান বলেন, “প্রাচীন কাকুয়া ইউয়িন হাটের নিয়ন্ত্রণ নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে বিকেলে সোনালী মোড় এলাকায় আব্দুল মজিদের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করে।

“তাদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মজিদ মারা যান। গুরুতর আহত অবস্থায় কালিকেউটিল গ্রামের নূর নবীকে (৩২) টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”