২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত, আটক ১

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কথা কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 07:27 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

শনিবার সকালের ওই ঘটনায় নিহত রিপন (৩০) নামের রিকশা চালাতেন। তার বাড়ি মতলবের বাইশপুর এলাকায়।

এঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রহিম (২৮) নামের অপর এক রিকশাচালককে আটক করেছে।

মতলব দক্ষিণ থানার ওসি মো. কবির হোসেন জানান, শনিবার সকালে মতলবের বাইশপুর এলাকায় রিপন ও রহিমের মধ্যে লেনদেন সংক্রান্ত বিষয়ে ঝগড়া বাধে।

এরই এক পর্যায়ে রহিম উত্তেজিত হয়ে রিপনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

গুরুতর আহত রিকশাচালক রিপনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা হাসপাতালে নেয়া হলে সেখানে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি বলেন, “এঘটনায় পুলিশ সন্ধ্যায় রিকশাচালক রহিমকে আটক করেছে। তার বাড়িও মতলবের বাইশপুর এলাকায়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।”