২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে গ্রাম্য চিকিৎসককে জবাই

নীলফামারী সদর উপজেলায় এক গ্রাম্য চিকিৎসককে গলাকেটে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 06:54 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

শনিবার সকালে উপজেলার রামনগর ইউনিয়নের পাইলার ডাঙ্গা গ্রামের সেচ খালের পাশের একটি ধানক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মমিন উদ্দিন (৬৫)  সদরের চড়াইখোলা ইউনিয়নের বাবড়ীঝাড় চৌপথী গ্রামের মৃত নেথা মাহমুদের ছেলে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আকতার জানান, “সকালে ক্যানেলের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।”

নিহতরে পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, “রোগী দেখার কথা বলে শুক্রবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি মমিন উদ্দিন। তার সঙ্গে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল।”