ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস খাদে, আহত ১৫
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস খাদে পড়ে ১৫ জন পোশাক শ্রমিক আহত হয়েছে।
মহাসড়ক পুলিশের গোড়াই থানার ওসি যুবায়দুল আলম জানান, শনিবার সকাল ৯টার দিকে চট্টগাম থেকে রংপুরের পাগলাপীরগামী একটি বাস মির্জাপুরের সোহাগপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের টাঙ্গাইল ও মির্জাপুর থেকে দুটি ইউনিট উদ্ধার তৎপরতার চালায়।
আহতদের মির্জাপুর কুমুদিনী হাসাপাতালসহ স্থানীয় বিভিন্ন চিকিৎসালয়ে পাঠানো হয়েছে।
শ্রমিকরা ঈদের ছুটিতে গ্রামের বাড়ি ফিরছিলেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
