অটোরিকশায় ট্রাকের ধাক্কা, শিশুর মৃত্যু
চট্টগ্রামের পটিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী এক শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো এক শিশু।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের চাচা মো. হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অসুস্থ এক আত্মীয়কে দেখে শহর থেকে বাড়ি ফিরছিল রিয়ান, তার মা ও ছোট ভাই সোহান।
“পটিয়ার শান্তিরহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের অটোরিকশাকে ধাক্কা দিলে বিয়ান ও সোহান আহত হয়।”
গুরুতর আহত অবস্থায় রাত দেড়টার দিকে তাদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিয়ানকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর জানান।
