স্যান্ডেলের ভেতর ইয়াবাসহ যুবক আটক
চট্টগ্রাম নগরী থেকে আটক এক ব্যক্তির স্যান্ডেলের ভেতর থেকে ২০০ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
ফাইল ছবি
বাকলিয়া থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুমন বাসে করে কক্সবাজার থেকে আসে। তার হাতে বাজারের ব্যাগ ছিল। মুরগি ও অন্যান্য তরকারি ছিল ওই ব্যাগে।
“হাঁটার ভঙ্গি সন্দেহজনক হওয়ায় তাকে থামিয়ে তল্লাশি করা হয়। সুমনের স্যান্ডেলের সুকতলার মধ্যে ২০০ ইয়াবা বড়ি রাখা ছিল।”
ওসি মহসিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন জানান, তিনি নগরীর আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টারের একটি শাড়ির দোকানে কর্মচারী ছিলেন। সপ্তাহখানেক আগে তার চাকরি চলে যায়।
