২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অননুমোদিত কোনো হাট নয়: পুলিশ কমিশনার

ঈদুল আজহা উপলক্ষে বন্দর নগরীতে অনুমোদন ছাড়া কোনো পশুর হাট যাতে না বসে তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার আবদুল জলিল মণ্ডল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 06:23 PM

Updated : 13 Oct 2022, 12:37 PM

বুধবার মহানগর পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পশুর হাটের ইজারাদারদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

কমিশনার আবদুল জলিল বলেন, “চট্টগ্রাম মহানগরীতে অনুমোদিত ১২টি পশুর হাট রয়েছে। এর আটটি চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় এবং সিটি করপোরেশনের বাইরে কর্ণফুলী এলাকায় চারটি।

“সিটি করপোরেশনের অনুমতি ছাড়া আর কোথাও কোনো গরুর হাট বসবে না। এ ব্যাপারে সর্তক দৃষ্টি রাখতে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেয়া হচ্ছে।”

আইনশৃঙ্খলা রক্ষায় সব হাটে পুলিশর অস্থায়ী ক্যাম্পের পাশাপাশি নগরীতে ৠাব, পুলিশ ও আমর্ড পুলিশ ব্যাটালিয়নের টহল থাকবে বলে জানান সিএমপি কমিশনার।

সভায় জানানো হয়, সব হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসক, জালনোট সনাক্তে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যন্ত্রও মেশিন রাখা হবে।

এছাড়া অতিরিক্ত টাকা বহনের ক্ষেত্রে পুলিশের সহায়তা নিতে ব্যবসায়ীদের  আহ্বান জানান আবদুল জলিল মণ্ডল।

মহানগর পুলিশের উপ-কমিশনার (সদর) মাসুদ-উল-হাসানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন  অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক)  একেএম শহিদুর রহমান, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার, উপ-কমিশনার (গোয়েন্দা) কুসুম দেওয়ান প্রমুখ।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আবদুল হাই, বাংলাদেশ ব্যাংক, সিটি করপোরেশন, জেলা প্রশাসন, ৠাব-৭, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন, চামড়া ব্যবসায়ী, হাট ইজারাদারদের প্রতিনিধি এবং বিভিন্ন থানার ওসিরা সভায় অংশ নেন।