২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধভাবে ভারত থেকে ফেরা ৪৫ জন আটক

বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে দেশে ফেরার সময় বেদে সম্প্রদায়ের ৩৪ জন নারী শিশুসহ ৪৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 10:21 AM

Updated : 22 Aug 2022, 07:12 PM

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার সামছুর রহমান জানান, বুধবার রাতে পুটখালী সীমান্তের চরের মাঠ এলাকা থেকে তাদের আটক করে বন্দর থানা পুলিশের কাছে তুলে দেয়া হয়।

আটকদের মধ্যে ১৪ জন পুরুষ, ২০ জন নারী ও ১১ শিশু রয়েছে।

বেনাপোল বন্দর থানা পুলিশের পরিদর্শক অপূর্ব হাসান জানান, আটক ৩৪ জন নাটোরের সিংড়া থানার বেদে পল্লীর বাসিন্দা। বাকি ১১ জনের বাড়ি ফরিদপুর, খুলনা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

তিনি বলেন, “সবাই ভারতের বিভিন্ন শহরে কাজ করতো। সীমান্ত পার করে দেওয়ার কথা বলে ওপারের দালালরা তাদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওদের ফেলে দালালরা পালিয়ে যায়।”