২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুর শহর রক্ষা বাঁধে  ভাঙন

উজানের ঢল ও টানা বর্ষণে ব্র‏হ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে জামালপুর শহর রক্ষা বাঁধের প্রায় ৭০ মিটার ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া হুমকির মুখে পড়েছে বাঁধের আরো ২৪০ মিটার।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 06:13 PM

Updated : 13 Oct 2022, 12:37 PM

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ব্র‏হ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে ও টানা বর্ষণে শহর রক্ষা বাঁধে ভাঙন ধরে। পানি উন্নয়ন বোর্ড দ্রুত অস্থায়ীভাবে বালুর বস্তা ফেলে বাঁধটি রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বুধবার দুপুরে শহর রক্ষা বাঁধ পরিদর্শন  করেছেন।

তিনি জানান, শহর রক্ষা বাঁধের ৫০০ গজের মধ্যে হওয়ায় হুমকির মুখে পড়েছে জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুর পৌরসভা, জামালপুর জেলা স্কুলসহ সরকারি বেসরকারি অসংখ্য স্থাপনা।

শহর রক্ষা বাঁধ রক্ষা করতে দ্রুত প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণেল জন্য পানিসম্পদ মন্ত্রণালয়কে জানানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক।