২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

যশোরের শার্শা উপজেলায় ১৮০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 10:42 AM

Updated : 13 Oct 2022, 12:37 PM

এরা হলেন- আনারুল ইসলাম (৩৮) ও জিয়ারুল ইসলাম (৩৭)। দুজনই শার্শার টেংরা গ্রামের বাসিন্দা।

যশোর র‌্যাব-৬ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোহাম্মদ মোজাম্মেল হক জানান, মঙ্গলবার রাতে টেংরা গ্রামে অভিযান চালিয়ে ১৮০ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, “গোপন খবর পেয়ে রাতে র‌্যাবের একটি টহল দল টেংরা গ্রামে আনারুলের বাড়িতে অভিযান চালিয়ে ১৮০ বোতল ফেনসিডিলসহ তাকে ও তার সহযোগী হিসেবে জিয়ারুলকে আটক করা হয়।”

এ ঘটনায় দুজনের বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।