মাগুরায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আটক ১
মাগুরার মহম্মদপুরে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ডাকাতরা নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেল নিয়ে গেছে।
আটক মুন্না ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মোবারবদিয়া গ্রামের বাসিন্দা।
ব্যবসায়ী বিধান সাহাকে উদ্ধৃত করে এএসপি বলেন, রাত ২টার দিকে ১০/১২ জনের ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে। এরপর তারা দুই লাখ টাকা, ১০ ভরি সোনা, একটি পালসার মোটরসাইকেলসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
