খন্দকারের বই বাজেয়াপ্তের দাবি মুক্তিযোদ্ধাদের
ইতিহাস বিকৃতির অভিযোগ করে মুক্তিযুদ্ধে উপ সেনাপতি এ কে খন্দকারের লেখা বই ‘১৯৭১: ভেতরে-বাইরে’ বাজেয়াপ্তের দাবি করেছেন গোপালগঞ্জের মুক্তিযোদ্ধারা।
মানববন্ধনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. এনায়েত হোসেন, ডেপুডি কমান্ডার মো. আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন মোল্লা, মুক্তিযোদ্ধা এম এ খায়ের মিয়া, আবুল বশার বাদশাসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারী এ কে খন্দকারের বই অবিলম্বে বাজেয়াপ্ত করার দাবি জানান।
এ কে খন্দকারের সদ্য প্রকাশিত ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইয়ে বলা হয়, বঙ্গবন্ধুর ৭ মর্চের ভাষণ শেষ হয় ‘জয় পাকিস্তান’ বলেন। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ছিল না বলেও লিখেছেন তিনি এ বইয়ে।
