সাতক্ষীরার অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন
সাতক্ষীরা সদরে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে উপজেলার বাঁকাল ইসলামপুর এলাকায় মৃত রাফিজা খাতুন (৩২) ওই এলাকার খোকন বাবুর্চির স্ত্রী।
তিনি অভিযোগ করেন, রোববার ভোরে রাফিজাকে পিটিয়ে হত্যা করে খোকন। এরপর ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করতে তার গলায় রশি দিয়ে গাছে ঝুলিয়ে দেয়। সকালে লাশ তড়িঘড়ি করে কবর দেওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর সন্দেহ হয়। তারা পুলিশকে খবর দেয়।
সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাফিজাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। এ ঘটনায় নিহতের স্বামী খোকনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
