কীর্তনখোলায় নৌকা ডুবি: এক জেলের লাশ উদ্ধার
রাষ্ট্রীয় নৌ পরিবহন সংস্থা বিআইডব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ এমভি বাঙালির ধাক্কায় নৌকা ডুবিতে নিখোঁজ দুই জেলের একজনের লাশ উদ্ধার হয়েছে।
শনিবার কীর্তনখোলা নদীর চরকাউয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে নিহতের স্বজনরা।
কাউনিয়া থানার ওসি মাহবুবুর রহমান জানান, শুক্রবার ভোর রাতে এমভি বাঙালির ধাক্কায় নৌকা ডুবিতে দুই জেলে নিখোঁজ হয়। তাদের সন্ধানে শুক্রবার দিনভর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সম্মলিতভাবে নদীতে তল্লাশি চালায়। শনিবার চরকাউয়া এলাকা থেকে আল আমিনের লাশটি উদ্ধার হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই নাছির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানান ওসি।
