২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ব্যবসায় প্রশাসন বিভাগের (‘সি’ ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 08:25 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

Image
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশের এই তথ্য জানিয়ে বলা হয়, ‘সি’ ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং www.jnu.ac.bd- এ ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

‘সি’ ইউনিটের পরীক্ষা কমিটির সভাপতি ড. মনিরুজ্জামান জানান, এবছর সি ইউনিটে ৬২০ টি আসনের বিপরীতে ২০৯০ জন উত্তীর্ণের তালিকা প্রকাশ করা হয়েছে ।

গত শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যাতে জালিয়াতির অভিযোগে আট পরীক্ষার্থীকে আটক করে পুলিশে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আর ওইদিনই পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের জালিয়াতিতে সহযোগিতার অভিযোগে ঢাকার আজিমপুরে অভিযান চালিয়ে  তিনজনকে গ্রেপ্তার করা হয়।