২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিদ্যুৎ চুরি: ৮ জনকে ১৫ লাখ টাকা জরিমানা

বিদ্যুৎ চুরির অভিযোগে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভ্রাম্যমান আদালত আট জনকে সোয়া ১৫ লাখ টাকা জরিমানা করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 08:12 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

সোমবার গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবার নেতৃত্বে পরিচালিত আদালত এ জরিমানা করেন। এসময় গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (টেকনিক্যাল) মো. খালেদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিজিএম মো.খালেদুল ইসলাম বলেন, মিটার বাইপাস করে বিদ্যুৎ চুরির অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের কলমেশ্বর এলাকার নজরুল ইসলামকে এক লাখ ৬৪হাজার ৩৪০টাকা, একই এলাকার মোশারফ হোসেনকে দুই লাখ ৩৪ হাজার ৫৫৮টাকা ও ফজর আলীকে এক লাখ ৪০ হাজার ৯৩৫ টাকা, খাইলকুর এলাকার রিয়াজ উদ্দিনকে এক লাখ ৭৬ হাজার ৪৪ টাকা, চান্দরা এলাকার মোসলেম উদ্দিনকে এক লাখ ৭৬ হাজার ৪৪ টাকা ও মোহসীন মোল্লাকে ২৩ হাজার ৯০৬ টাকা, কামারজুরি এলাকার আবুল  হাসেমকে এক লাখ ৪৫ হাজার ৯৩৫ টাকা এবং কুনিয়া  এলাকার নুরজাহান বেগমকে ৪লাখ ৬৪ হাজার ৩৯৫ টাকা জরিমানা করা হয়েছে।