২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবির হাত থেকে পালালো মাদক বিক্রেতা

লালমনিরহাটের কালীগঞ্জে বিজিবির হাতে আটক এক মাদক বিক্রেতা হাতকড়াসহ পালিয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 07:26 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

পলাতক আলম মিয়া (৩৫) উপজেলার চন্দ্রপুর গ্রামের তছলিম উদ্দিনের ছেলে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সফিউল আলম খান জানান, জাওরানী বিওপি ক্যাম্পের একটি টহল দল মাদক বিক্রেতা আলম মিয়াকে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকা থেকে আটক করে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাতকড়া পড়িয়ে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় পথে স্থানীয় কয়েকজন নারী বিজিবির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা আলমের হাতকড়ার রশি কেটে দিলে সে পালিয়ে যায়।”

একাধিক মামলার আসামি আলমকে গ্রেপ্তারের জন্য বিজিবি-পুলিশের যৌথ চেষ্টা চলছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।