নরসিংদীতে বাসের ধাক্কায় নিহত ২
নরসিংদীর শিবপুর উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে সিরাজুল ইসলাম (৬০) ও সুজন মিয়া (৩২) নামে দুই জনকে নরসিংদী জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবপুর থানার ওসি খন্দকার ইমাম উদ্দিন জানান, সিলেট থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস শ্রীফুলিয়ায় বিপরীতমুখী সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে এর দুই আরোহীর মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ বাসটি আটক ও নিহতদের লাশ উদ্ধার করেছে।
