গাইবান্ধায় অটোরিকশা চালক খুন
নিখোঁজের একদিন পর গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে নিহতের পরিবারের সদস্যরা মৃতদেহটি সনাক্ত করেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি আরো জানান, বৃহস্পতিবার রাতে মহিমাগঞ্জ বাজার থেকে আজমীর মিয়া নিখোঁজ হন।
দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ হত্যা করে লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ।
