অধ্যক্ষের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
তুর্য্য সদর উপজেলার জয়নগর আবাসিক এলাকার গোপেশ রায়ের ছেলে।
তুর্য্য সাংবাদিকদের জানায়, বেলা ১২টার দিকে শ্রেণি শিক্ষককে খাতা দেখিয়ে সে ক্লাসের ভিতরই বসা ছিল। তখন এক সহপাঠি তার স্কুল ব্যাগ থেকে পানি বোতল বের করে ফেলে দেয়।
এ নিয়ে তুর্য্য ওই ছেলেটির সঙ্গে ধাক্কাধাক্কি করছিল। এ সময় ‘প্রিন্সিপাল স্যার’ এসে তার গালে থাপ্পড় দেন।
শিক্ষার্থীর চাচা গনেশ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চড়- থাপ্পড় মারার পর তুর্য্যকে স্কুলের গাড়িতে করে বাসায় পাঠান অধ্যক্ষ।
তিনি বলেন, ছাত্র কোনো দোষ করে থাকলে স্কুল কর্তৃপক্ষ অভিভাবককে জানালে পারতেন। একটি অবুঝ শিশুকে এভাবে চড় থাপ্পড় মারা ঠিক হয়নি।
অধ্যক্ষ বদরুদ্দোজা চৌধূরী বলেন, “সে বেশি আপরাধ করে ফেলেছে তাই তাকে মেরেছি।”
এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সদস্য জিএম শিবলী বলেন, “গভর্নিং বোর্ডের সভায় এ বিষটি নিয়ে আলোচনা করব।”
শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন বলেন, “আইনে আছে শিক্ষার্থীদের গায়ে হাত দেয়া যাবে না।
ওই অধ্যক্ষ ছাত্রটির গায়ে হাত তুলে অপরাধ করেছেন জানিয়ে তিনি বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
