উত্ত্যক্তকারী প্রকৌশলী দণ্ডিত
নারীকে উত্ত্যক্তের অভিযোগে গণপূর্ত বিভাগের এক প্রকৌশলীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যামাণ আদালত।
দণ্ডিত প্রতীপ কুমার রায় জয়পুরহাট গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী।
ম্যাজিস্ট্রেট আবু রায়হান দোলন জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় জয়পুরহাট শহরের আরাফাতনগর এলাকায় এক বিবাহিতা মহিলাকে উত্ত্যক্ত করার সময় ওই প্রকৌশলীকে হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে বিচার করে তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়।
