২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিডে ঝলসানোয় দুই ভাইয়ের ১৪ বছরের দণ্ড

জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে এসিডে ঝলসানোর ১১ বছর পর দুই ভাইকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 01:23 PM

Updated : 16 Sep 2026, 04:33 PM

বুধবার দুপুরে নেত্রকোনা এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. আব্দুল হামিদ এ রায় দেন।

একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

দণ্ডিতরা হলেন- নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গামরুলি গ্রামের আব্দুর রশিদ ও তার ভাই সাইফুল।

ওই আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদির ভূইয়া বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ২০০৩ সালের ২১ মে গভীর রাতে গামরুলি গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে চড়াও হয়ে তাকে এসিড নিক্ষেপ করে আব্দুর রশিদ ও সাইফুল।এতে আব্দুর রাজ্জাকের শরীর ঝলসে যায়।

পরদিন তার বাবা মো. ওয়াহেদ বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলা করেন।পুলিশ একই বছরের ১৯ জুন দুই ভাইয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।