হঠাৎ পড়ে গেলেন মেয়র
গাজীপুর সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণার সময় মেয়র এম এ মান্নান হঠাৎ ডায়াস থেকে পড়ে গেছেন। তবে, সঙ্গে থাকা লোকজন ধরে ফেলায় কোনো আঘাত পাননি তিনি।
সোমবার গাজীপুর নগর ভবনের সম্মেলন কক্ষে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণা করছিলেন তিনি।
চিকিৎসা ও পরিচর্যা শেষে প্রায় আধাঘণ্টা পর তিনি কিছুটা সুস্থ হন এবং বাজেটের বাকি অংশ ঘোষণা করেন।
পরে বক্তৃতাকালে তিনি বলেন, এর আগেও তিনি বাসায় একবার এ সমস্যায় পড়েন। গত রমজানে তিনি প্রচণ্ড জ্বরে ভোগেন। এসময় চিকিৎসক তাকে ২০-২৫ দিন বিশ্রামে থাকতে বলেছিলেন।
গত দুদিন কিছুটা সুস্থ থাকায় বাজেট অনুষ্ঠনে যোগ দেন বলে জানান।
গাজীপুর সিটি করপোরেশনের এবারের প্রস্তাবিত বাজেটে এক হাজার ৮০ কোটি ২২ লাখ ১১ হাজার ৪৯১ টাকা আয়, ১ হাজার ৬৮ কোটি ৭৪ লাখ ৯৭ হাজার ৪৯৬ টাকা ব্যয় ও ১১ কোটি ৪৭ লাখ ১৩ হাজার ৮৯৫ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের সচিব মো. অমিনুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. কবির আল আসাদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, আঞ্চলিক কর্মকর্তা সৈয়দ মো. রবিউল ইসলাম, তত্ববধায়ক প্রকৌশলী মো. আকবর হোসেন প্রমুখ।
