২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রলার ডাকাতি: নিখোঁজের লাশ উদ্ধার

ডাকাতের হামলায় মেঘনা নদীতে পড়ে নিখোঁজ এক বরযাত্রীর লাশ দুদিন পর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 08:00 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

রোববার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নয়ানগর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে পুলিশ হাবিব চোকদারের (২০) লাশ উদ্ধার করে।

ওই স্থানেই গত শুক্রবার রাতে একটি বরযাত্রীবাহী ট্রলারে হামলা চালায় ডাকাতরা।   

হাবিব চোকদার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রহমান চোকদারের ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গজারিয়া থানার এসআই সাখাওয়াত হোসেন জানান, শুক্রবার রাতে মেঘনা নদীতে বরযাত্রীবাহী ট্রলারে সশস্ত্র ডাকাত দলের হামলায় বর-কনেসহ ১০ জন আহত হয়।

ওই সময় ডাকাতরা বরযাত্রী হাবিবকে মারধর করে মেঘনা নদীতে ফেলে দেয়।

নারায়ণগঞ্জের বন্দরের ইউসুফ মিয়ার ছেলে মো. রুবেলের সঙ্গে চাঁদপুরের ষাটনল এলাকার তানিয়ার বিয়ে পর চাঁদপুর থেকে ফেরার পথে রাত সোয়া ৮টার দিকে তারা ডাকাতের কবলে পড়েন।