শাহজালালে বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ মালয়েশিয়াফেরত এক যাত্রীকে আটক করেছেন বিমানবন্দর শুল্ক গোয়েন্দারা।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার বলেন, “গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিমানবন্দরের ১৬ নম্বর বোর্ডিং ব্রিজ এলাকায় সুশংকরের জুতা ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাসি করে ৩৪ লাখ টাকা মূল্যমানের রিয়াল, দিরহাম, রিঙ্গিত ও ডলার পাওয়া যায়।”
এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বেলে জানান তিনি।
