১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শত কেজি গাঁজা উদ্ধার, গাড়ি রেখে চালকের দৌড়

গাড়িটি কুমিল্লার মিলন হোসেন নামে এক ব্যাক্তির নামে নিবন্ধন করা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2026, 04:40 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

বেপরোয়া গতিতে ছুটে চলা একটি গাড়িকে থামানোর সংকেত দেওয়ার পরপরই চালক তা থামিয়ে দৌড়ে পালিয়ে যায়; এর পর ওই গাড়িতে মিলেছে একশ কেজি গাঁজা।

রাজধানীর বাড্ডা এলাকায় বুধবার সকালে এই ঘটনার ঘটে। তারপর গাড়িটি জব্দ করে এর চালক-মালিকের খোঁজে নেমেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে গাঁজা উদ্ধারের এই খবর জানানো হয়েছে।

তাতে বলা হয়, বাড্ডা আফতাবনগর ব্র্যাক বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাবিব প্লাজার সামনে ট্রাফিকের বাড্ডা জোনের চেকপোস্টে দায়িত্বে থাকা সার্জেন্ট দেবপ্রিয় বড়ুয়া রামপুরার দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি নিশান জিপ গাড়িকে থামার সংকেত দেন। 

“গাড়িটি থামানোর পরপরই চালক গাড়িটি রাস্তায় ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাফিক পুলিশের দায়িত্বরত সদস্যরা গাড়িটি তল্লাশি করে পেছন থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করে।”

গাড়িটি কুমিল্লার মিলন হোসেন নামে এক ব্যাক্তির নামে নিবন্ধন করা বলে পুলিশ জানতে পেরেছে।

ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।